পোস্ট বার দেখা হয়েছে
ভাষাশহীদ স্মরণে
সঞ্জয় মুখোপাধ্যায়
আসাম কখনও আগে দ্যাখেনি এরকম বিহূ রঙ্গালী,
ভালোবেসে রঙ মাতাতে ভাষা, কার ঘুম তুই ভাঙালি?
এগারোটা প্রাণ কখন ঝরেছে
নিভৃতে করেছে কাঙালি,
এত উদ্ধত বন্দুক, তবুও গর্জে উঠল বাঙালী।
বরাকের গাছে কোকিল তখনও ডাক দিয়ে যায় প্রিয়াকে,
উপত্যকার বাতাস জাগায় কমলা, কানাই, কুমুকে,
রাখতে হবেই অধিকার তাই ভাষার লড়ায়ে এগারো,
শাসনের ভাষা কঠোর হয়েছে
প্রাণ দিতে হোল আবারো।
শিলচর সেই জেনে গেল ভাষা শুধু নয় সেতু বন্ধন
নাড়ির টানেই বাঁধা থাকে ভাষা বেঁচে থাকে শ্রুতিনন্দন,
মায়ের মতন যত্নে লালনে ভাষাই গড়েছে এই মন,
ইতিহাস তাই অশ্রুকণায় কপালে আঁকল চন্দন।
একষট্টির ভাষাশহীদের আর্তি আকাশে বাতাসে,
বাঙলাভাষার গৌরব যেন হয়না কখনো ফ্যাকাসে।।

2 মন্তব্যসমূহ
রক্তের রঙ্গালী
উত্তরমুছুনঅপূর্ব কলম
দুর্দান্ত একটি লেখা
উত্তরমুছুন