পোস্ট বার দেখা হয়েছে
হে বিদ্রোহী বীর
তোমার দেখানো সত্যের পথে
আজো উন্নত শিরে
অগ্নিবীণার ঝংকৃত সুর
দ্রোহের আগুন চিরে,
লক্ষ্যের দিকে স্থির অবিচল
শোণিত ধারার পরে
শোষিত সমাজ মুক্ত করতে
থামবো না জ্বরে ঝড়ে,
লাঞ্ছিত ওরা বঞ্চিত ওরা
তীব্র আঘাত সয়ে
দাসত্ব নয়,উচিৎ জবাব
দিতে জানি নির্ভয়ে,
বিবাদের জের বিভেদের বেড়ি
লুণ্ঠিত জাত মান
রোপিত বীজে ক্ষমতা দম্ভ
কুচক্রীর অবদান,
অর্থনীতিতে পুঁজিবাদ নয়
অশ্রু- রক্ত- ঘামে
ক্রান্তি জুড়ে সাম্যের গান
তোমার আদর্শ নামে,
শক্ত হাতে দাঙ্গা রুখতে
দুষ্টের প্রতিকার
মানব স্বার্থে জ্বেলেছো আলো
চরণে প্রণাম তোমার।

1 মন্তব্যসমূহ
অপূর্ব ছন্দ
উত্তরমুছুন