Arghya Sen (অর্ঘ্য সেন )- কবিতা




পোস্ট বার দেখা হয়েছে



Facebook , C /O : ভালোবাসা 
                        


আঁতিপাঁতি করে খুঁজে চলেছে ছেলেটি ,খুঁজেই চলেছে ফেসবুকে 
যদি পাওয়া যাই সুন্দরী,তন্বী ,এলোমেলো চুলের সেই স্বপ্নসন্ধানীকে। 
একে দেখছে ,তাকে দেখছে ,আঙ্গুল খুঁজে চলেছে এক নাম থেকে আরেক 
কখনো বনানী কিংবা পূজারিণী ,প্রোফাইল ছবি জুম করে দেখছে বার চারেক 
ফ্রেন্ড ,তার ফ্রেন্ড এর ফ্রেন্ড ,ঘাঁটতে ঘাঁটতে বেরোচ্ছে কত কত নাম 
নাওয়া খাওয়া ভুলে ,ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ছুটছে গলদ ঘাম 
যদি দেখা যায়  কোনো ছেলের কোমড় জড়িয়ে ঘনসন্নিবিষ্ট পিক 
ইস গেলো গেলো রব উঠে যায় মনে, যদি স্টেটাস দেখায় ইন এ রিলেশনশিপ। 
কাজের ফাঁকে ফাঁকে যদি এসে যায় নোটিফিকেশনে,ফ্রেন্ডরিকোয়েস্ট একসেপ্টেড ,
মন চলো নিজ নিকেতনে ,শুরু হবে তবে  মেসেন্জারে বার্তা পাঠানোর বেগ। 
অনেক গুলো ফ্রেন্ড রিকোয়েস্ট যদি একসেপ্টেড হয়ে যায় 
মনের মধ্যে চোরা নাতিশীতোষ্ণ বসন্তের বাতাস বয়ে যায়। 

দুমাস পর এমন করেই একদিন হলো সন্ধান পর্বের শেষ 
প্রহরে প্রহরে মেসেঞ্জারে টুং টাং ,কথাবার্তা চলেছে অহর্নিশ , নেই ঘুমের একটুমাত্র লেশ। 
কোথায় থাকে, কি পড়ে ,প্রিয় সিনেমা ,প্রিয় পরিচালক ...জানা হয়ে গেছে অনেককিছুই 
তুমি থেকে তুই ,কায়দা করে জানার পালা বয়ফ্রেইন্ড আছে নাকি নেই ?
সোজাসুজি নয় ,বাঁকা পথে খুঁজে নিতে হবে প্রশ্নের সদুত্তর 
কায়দা করে তাই তো বলা 'এতো রাত  ধরে গল্প করলে বিএফ কিন্তু করবে ধুত্তোর '
সখী  বলে 'নেই তো আমার প্রেমিক , নেই কোনো দুষ্টুমিষ্টি বাবু '
হায়  রে হায়  ,মন যাকে  চায় ,জনৈক ছেলের দিল তো হলো কাবু 
 এখন আর মেসেন্জারে নয় ,বেশি আপন  হোয়াটস্যাপ -এ,ছুঁটে চলছে  নীল নির্জনের আলাপ 
হচ্ছে দারুন ঝাঁ চকচকে ফটো আদানপ্রদান ,তারই সাথে চলেছে প্রথম সাক্ষাৎএ কি হতে পারে প্রলাপ ?

অবশেষে ঘনিয়ে এলো প্রথম দেখা করার,মুখোমুখি হবার সেই  দিন 
নীল সুতোর ঢালে  সেজে ওঠা ঢাকাই পরে ,বলেছে সে আসবে , পায়ে নুপুর তা ধিন ধিন ধিন।
একটা সরু ,খুব সরু গলির ভিতরে চুপটি করে ঢুকে ঈষৎ টেনশন এ সিগারেট ধরিয়েছে 
প্রথম দূর থেকে দেখে নেওয়ার অনুভূতিকে কি ভাবে লিখবে , তাই ভেবে চলেছে 
ওই তো আসছে ,ওই তো হেঁটে হেঁটে ,ইতিউতি চাইতে চাইতে এগিয়ে আসছে তার স্বপ্নসুখ 
কিন্তু এ কি ? কি বেঢপ !কি মোটা ! অনেকটা  কালো ! স্বপ্নের বিপরীতে এগিয়ে আসা এই মুখ 
এক লহমায় ছিটকে চলে ,সরু গলির ভিতরে ছুটতে থাকে ,দূরে ,আলোকবর্ষ  দূরে  যেতে হবে পালিয়ে 
কি জবাব দেবে তার স্বপ্নকে ,কি বলবে তার বন্ধুদেরকে  মেকআপ তুলিতে ভরা ও মুখ দেখিয়ে?
তুমি আমায় ঠকিয়েছো ,এ তুমি সেই তুমি নও ,হতে পারে তুমি করো ইউ ক্যান মেকআপ এর কদর 
এই লিখে হোয়াটস্যাপে ব্লক , নম্বর ব্ল্যাকলিস্টেড ,ফেসবুকে  ব্লক ,জেনো  নেই তোমার আমার কাছে আহ্বান সাদর। 
বেঁচে গেলো ছেলেটি একটা অশান্তি ,যন্ত্রনা , অসুখী , প্রতারণার হাত থেকে 
দুদিন দিন পর মেসেজ এলো একটা আনকা নম্বর থেকে 
'শোনো ,তোমাকে আমি নজর রেখেছিলাম অনেক আগেই ,গলির ভিতরে মাসির বাড়ির ছাদ থেকে 
ঢাকাই  শাড়ি পড়ি নি সে দিন ,চেয়েছিলাম অচেনা তোমায় ভালো ভাবে জানতে ,লুকিয়ে দেখতে ,
কিন্তু তার আগেই কাকে দেখে বা না দেখে ,করলে তুমি সুন্দর মনোমুগ্ধকর  মেসেজ আমার ফোনটিতে 
বেঁচে যাক এমন অনেক মেয়ে তোমার মতন শুওরের বাচ্চার  থেকে '
ছেলেটার এখন পাগল দশা সত্যি নাকি অপমানের প্রতিশোধ? এই মনে হয় থেকে থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ