পোস্ট বার দেখা হয়েছে

ছেলেদের কার্যকারণ শৃঙ্খলা পড়াতে পড়াতে কখন যেন প্রতিটি বিষয়ের মধ্যে কার্য কারণের গন্ধ না থাকলে বিশ্বাসযোগ্যতা নিয়ে মনে সংশয় দানা বাঁধতে শুরু করে। বেশির ভাগ ক্ষেত্রে ভূতের অভিজ্ঞতা আমার জেঠা দেখেছিল, পিসি আজগুবি তলায় দেখছে এই ভাবেই ভূতের অভিজ্ঞতার শুরু হয়। কাজেই ওগুলো আষাঢ়ে গল্পের মতো শুনে ভুলে যাওয়াটাই শ্রেয় মনে হয়।
তবে রাত গভীরে ভীষণ বৃষ্টির রাতে মুড়ি চপ এবং ভূতের গল্প দারুণ জমাটি ব্যাপার। এভাবে পঞ্চান্নটি বছর কেটে গেছে কাজেই অবিশ্বাসের ডালপালাগুলো এখন বেশ শক্তপোক্ত হয়ে বসেছে।
ভূত সম্পর্কিত গল্পের জোয়ার আসে ভূত চতুর্দশীর বেশ কিছু দিন আগে থেকে। একদল প্রমান করতে চায় ভূত আছে আর একদল নেই প্রমান করতে বদ্ধপরিকর।
ছেলেমেয়ে পড়িয়ে যখন বেশ ক্লান্ত হয়ে পড়লাম। আসলে ওরা তো নতুন পড়ছে কিন্তু যে পড়াচ্ছে সে ক্রমশ এক ঘেঁয়েমির স্বীকার হয়ে যায়। ঠিক তখন একটা ভিন্ন স্বাদের কাজের খোঁজ করে বা করতে চায়। আমারও সেরকমই হল।
আমার এক জেঠতুতো দাদার পরামর্শ মতো তার কোম্পানিতে জয়েন করলাম
পরিচয় দেই আমি গোপাল দে আপাতত ঔষধের অডার আর কিছু স্যামপেল নিয়ে কোম্পানি নিদিষ্ট কিছু অঞ্চলে ঘোরা ফেরা করি। বিভিন্ন জায়গার ডিট্রিবিউটরের
ঘরে আমার কোম্পানির ঔষধের কাটতি কেমন
এই পরিসংখ্যান নিয়ে কোম্পানির পরামর্শ মতো জায়গাগুলোতে ঔষধের কাটতি কম সেখানে দোকানগুলোর সঙ্গে কীভাবে বিক্রি বাড়নো যাবে এই নিয়ে পরামর্শ দেই।
কপাল আমার ভালো বেশ কিছু ক্ষেত্রে ঔষধের বিক্রি বাড়ায় কোম্পানি থেকে কিছু পুরস্কার পকেটস্থ হয়েছে সঙ্গে সঙ্গে
নিজের জায়গাটা শক্ত করতে পেরেছি। অনেক ক্ষেত্রে যে জায়গায়গুলোতে সমস্যা নিয়ে দোকানগুলোর সাথে দীর্ঘ আলোচনার প্রয়োজন হয় সেক্ষেত্রে রাতও কাটতে হয় সে শহর হোক বা গ্রাম কিংবা মফস্বল শহর। বহুদিন যাতায়াত এবং হোটেলে থাকার সুবাদে বেশ পরিচয় হয়ে যায়।
এমনও হয়েছে শেষ মুহূর্তে বোঝা গেলো বাড়ি ফেরা যাবে না তখন হোটেলকে জানিয়ে রাতে গিয়ে উপস্থিত হলাম।
এরকমই একদিনের অভিজ্ঞতা আমার অতীতকে প্রবলভাবে নাড়া দিয়ে যায়।
সেদিন রায়গঞ্জ থেকে কাজ করতে করতে বেশ খানিকটা গভীরে চলে গেছি। এটা অনেকটা নেশার মত আজ যতটা পারি বেশি কাজ সারবো কাল সকাল নাগাদ ফিরতি পথ ধরবো। জায়গায়টার শিমুলপুর এখানে তিনটে হোটেল । আগেও এখানে এসে ফোনে জানিয়ে দিয়েছি রাতে একটা ছোটো ঘর রাখতে। সেদিন শিমুলপুরে দেখলাম লোকজন বেশি। রোববার কী একটা পরীক্ষার জন্য বেশ কিছু ছেলে ঘোরাঘুরি করছে। মফস্বল শহরটা সেদিন যেন একটু কলরব মুখর হয়ে উঠেছে। আমি তখনও ভাবিনি আজ রাতে এখানে থাকতে হবে। কিন্তু কাজ যখন শেষ হল দেখলাম
ফেরার আর সময় নেই তখন হোটেলে ফোন করতে গিয়ে দেখি ফোনে একেবারে চার্জ নেই।
মনে মনে ভাবলাম এই মফস্বল শহরে যতই ভিড় হোক একটা ছোটো ঘর ঠিক ম্যানেজ করা যাবে। কিন্তু চিন্তটা যে কতটা ভুল ছিল তা যখন এক এক করে তিনটে হোটেলই ঘর নেই বললো তখন মনে হল চিন্তাটা অনেকটাই ভুল ছিল।
শেষ হোটেলে গিয়ে ঘর নেই শোনার পর মালিকের নাম অনেকদিনের চেনা জানা বলার পর এক কর্মচারী বললো তিনতালার কোনের ঘরটা দিয়ে দে না। যাকে বললো সে ওর মুখের দিকে তাকিয়ে
বললো ওই তিনশো ছয়ের কথা বলছিস। ওখানে দাদার কষ্ট হবে আমি বললাম এক রাতের ব্যাপার ও আমি চালিয়ে নেবো। ওরা বললো একটু দাঁড়ান ঘর পরিস্কার করে আসুক।
পনেরো কুড়ি মিনিট পর এসে বললো যান। চলে যাচ্ছি তখন এক কর্মচারী বললো রাত তো দশটা বাজে একেবারে খেয়ে দেয়ে চলে যান। তাহলে রাতে আর নামতে হবে না। খাওয়া দাওয়া সেরে তিন তলার ওই ঘরে গিয়ে মনে হল ঘরটা যেন বেশ কয়েক বছর
তেমন ব্যাবহার হয়নি। ভাবলাম নীচে গিয়ে বলি তারপর মনে হল একটা রাতের তো ব্যাপার ফালতু কেন বকতে যাই। আলোগুলো অতো স্পষ্টও নয়।
বিছনায় শুয়ে অনেকদিন ব্যবহার না হওয়ার একটা গন্ধ নাকে আসতে থাকলো কিন্তু সারাদিনের ক্লান্তিতে কখন যেন চোখ বুঁজে এলো।
বারোটা নাগাদ ঘুমটা ভেঙে গেলো উঠে জল খেতে গিয়ে দেখি স্রেফ এক বোতল জলই রেখে গেছে।
খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম।
কিন্তু হঠাৎ যেন শ্বাসকষ্ট হতে আরম্ভ হল আর মনে হতে লাগলো ঘরের দেওয়ালগুলো ক্রমশ এগিয়ে আসছে। উঠতে যাবো দেখলাম শরীর উঠাতে পারছি না কে যেন সব বল কেড়ে নিয়েছে। গলাটাও শুকিয়ে আসছে যেন
একটা সময় হাসফাস করতে লাগলাম। মনে মনে ভাবলাম আর মনে হয় সকালের আলো দেখবো না। জোরে জোরে ডাকতে গেলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হাত বাড়িয়ে জল খেতে গিয়ে দেখি জল নেই। কখন জল খেয়ে শেষ করে ফেলেছি। কিন্তু জল তো একবারই খেয়েছি কতক্ষণ যে ওই অবস্থায় পড়ে রইলাম তার খেয়াল নেই।
ছটফট করতে করতে এক সময় মনে জ্ঞান হারিয়ে ফেললাম।
কখন যে ওরা দরজা খুলে আমাকে নীচে নামিয়ে একটা খোলামেলা ঘরে শুইয়ে দিয়েছে জ্ঞান ফিরলেও চোখ খুলতে যেন ইচ্ছে করছে না। ওদের কথোপকথন শুনে বুঝলাম মালিক এসেছে উনি বলছেন।
আরে এ লোক আমাদের হোটেলে কতবার থেকেছে তোদের কী আঙ্কেল ওই ঘরে পাঠিয়ে দিয়েছিস। একজন বললো রামু তো বললো এক রাতের ব্যাপার ও কিছু হবে না। পাঠার দল নে বাবুকে গরম দুধ এনে দে। খুব বাঁচা বেঁচে গেছে।
একজন বললো পাইতে ধারী তাই হয়তো।
কিছুতেই শরীরে বল পাচ্ছিলাম না।
দুদিনের মাথায় শরীরে বল পেয়ে কোম্পানিতে ফোন করে জানালাম।
কোম্পানির হেড বললেন কাজ এখন বন্ধ রাখুন, আগে বাড়ি ফিরে আসুন।
পরে জেনেছিলাম ওই ঘরটায় এক প্রেমিক প্রেমিকা বিষ খেয়ে দুজনে আত্মহত্যা করেছে। তারপর বেশ কয়েক বছর পর এক ভদ্রলোক জোর করে ওই ঘরে রাত কাটাতে যান কিন্তু সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মালিক বললো দাদা আমি থাকলে অন্য একটা ঘরের ব্যবস্থা ঠিক করে দিতাম। ওই ঘরটা বন্ধই ছিল কিছু দিন আগে উইয়ের উপদ্রব ঠেকাতে খোলা হয়েছিল আর দেখুন নতুন ছেলেটা আপনাকে না বুঝে পাঠিয়ে দিয়েছে। এরকম সমস্যায় ওরা আমাকে ফোন করে কিন্তু এবার কী জানি কী কারণে আমাকে জানায়নি।
এখনো ভূত মানিনা বলি তবে সে বলার আর…
0 মন্তব্যসমূহ