চেতনায় নজরুল || কবিতা গুচ্ছ ~১১




পোস্ট বার দেখা হয়েছে

অরণ্য ও এক বুলবুল 

রত্না রায়


এক দেশের নাম ছিল অরণ্য।


সেই অরণ্য ধর্ম, জাতি, লিঙ্গভেদের গুল্মলতা আর কাঁটাঝোপে আচ্ছন্ন ।

কুসংস্কারের গাঢ় কুয়াশা চেপে বসেছিল তার ঘাড়ে। 


একটা মিষ্টি বুলবুল পাখিও ছিল সেই অরণ্যে। 

রোজ সে অরণ্যের চারপাশে ঘুরে ঘুরে খোলা আকাশের গান শোনাতো, 

আর অপেক্ষায় থাকতো একটা চুনিরঙা গোলাপের।

স্বপ্ন দেখতে সে— গোলাপ ফুল ফুটেছে। 

তার রক্তিম আলোয় মুছে যাচ্ছে যাবতীয় অন্ধকার

ধ্বংস হচ্ছে সেই কাঁটাঝোপের আবর্জনা। 


আলো আসার আগে আচমকাই একদিন নীরব হয়ে গেল বুলবুল। 

অরণ্য কিন্তু এখনও অপেক্ষায় আছে সেই চুনিরঙা গোলাপ ফুলের। 

====

সারা‍ কবিতায় তুমি 

বিনিময় দাস 


তুমি বিদ্ৰো‍হী, ভেঙে করো‍ সব চুরমার,

তুমি পথহারা, কাণ্ডা‍রীকে করো‍ হুশিয়ার ।

তুমি বিদ্ৰো‍হী, তুমি মুক্ত‍‍‍ জীবনানন্দ,

তোমার কবিতায় পাই হৃদয় ছোঁয়া ছন্দ ।

তুমি বিদ্ৰো‍হী, খুলিয়া গিয়াছে সব বাঁধ !!

তুমি সাম্যবাদী, তাই যেন করো‍ ফরি‍য়াদ ।

তুমি বিদ্ৰো‍হী, তাই করো‍, মন যখন যা চায়,

তুমি সব্যসাচী, বলো বেহশ্ তে কে যাবি আয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ