চেতনায় নজরুল || কবিতা গুচ্ছ ~ ৬




পোস্ট বার দেখা হয়েছে

নীরব কেন কবি

রত্না 


গুলবাগিচার বুলবুলি নীরব হয়ে গেছে নার্গিস বনের ফুলের জলসায়

কবি তুমি চৈতালী চাঁদিনী রাতের চন্দ্রমা হয়ে ফুটেছো আলোর চেতনায়।


তোমার চোখের উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যোগী ভিখারীর নির্লিপ্ততা

তোমার উদাত্ত আহ্বানে কান্ডারী হুঁশিয়ার হয়ে খুঁজে পায়, নাও বাইবার সার্থকতা।


লাল শরাবী রঙের গুলদস্তায় ইরানী মেয়ের ঘুঙুরের বোল পিঁউ কঁহা কুহরে

এক খুশনুমান রহিম ইমান আজানের দোয়া কবুল করেন দিনের প্রতি পাঁচ প্রহরে।


রবি আর নজরুল। ছিলেন তাঁরা দুজন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান

এখন ভোটধর্মে খান খান হচ্ছে ভালোবাসার সব গরমাগরম পসিনা-খুন!


লগতে জিগর ইয়ে ইশক বেহিসাব বেশক কিমতি চিজ, জানিয়েছিলে দিয়ে মহব্বতের নজরানা

তোমার কোয়েলিয়া গান থামিয়ে দিয়েছে কবি, ঘাড় গুঁজে সে বলে আজ, নফরৎ কি দাস্তান ।


দস্তরখান বিছিয়ে দেবো কবি।আবার তোমার কলমে গর্জে উঠুক, জাতের নামে এসব বজ্জাতি

তোমার পথের দীপ্র নিশানে মানুষ পাবে আশার আলো, উঠবে জনজাগৃতি।


তুমিই পারো দ্যাখাতে কালো-মেয়ের পায়ের তলায় আলোর নাচন

তোমার ছন্দে নাচবে জাতির বুকে মেহনতী এক জীবনমরণ...

====

নজরুল 

কল্যানী মন্ডল 


হৃদয়ে তোমার সুধা রঙ রস

  দুই আঁখি এক বাঙলা,

দুই চোখেতেই গঙ্গা পদ্মা 

   হৃদয়ে কালি আল্লা।


লেখনী তোমার গানে কবিতাই

   কেমন করে ভুলি,

আজ ও তোমার শপথ বাক্য

   সত্যের পথে চলি।


 এক হাতে প্রেমময় তুমি

   অন্য হাত বিদ্রোহী,

 শানিত তোমার লেখনী অস্ত্র

   তোমারী গান গাহি।


গোলাপ বাগিচায় ফোটালে ফুল

   সুবাস দুই দেশে,

গেয়েছো গান সাম্যের সুরে

   সকল জাতি ভালবেসে।


ভেঙেছো কারা শহিদ যারা

  লড়েছে দেশের কাজে

উৎসাহ দিতে ধরেছো লেখনী

   তুমি যে সবার মাঝে।

=====

নজরুল অন্তরে তুমি 

শান্তি দাস


নজরুল মানেই বিদ্রোহী কবি ছিল না কখনো শান্ত, 

নজরুল মানেই তিনি ছিলেন লেখণীর সাথে যুক্ত।

সঙ্গীতে উজার করেছেন স্বতন্ত্র দুয়ার, 

লেখণীতে ফুটে তুলেছেন অসাম্প্রদায়িকতা, 

কবিতা গানের মাধ্যমে দেখিয়েছেন মুক্তির পথ। 

দরিদ্র পরিবারের দুখু মিয়া তুমি

স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি মুক্ত হবার ডাক দিয়েছিল তুমি

বলেছিলে.. বল বীর উন্নত মম শির.... 

ধর্মের ভেদাভেদ ভুলে মানবতার জয়গান গেয়েছিলে, 

সর্বগুণের সারথী তুমি..কাব্যগ্রন্থে গল্পে উপন্যাসে পারদর্শিতার প্রমাণ দিলে। 

লিখেছিলে তুমি আমি চির বিদ্রোহী বীর, 

বিশ্বছড়ায়ে উঠিয়াছে একা চির উন্নত শির। 

বিদ্রোহী বীর নন তিনি গৃহহারা বেদনার পথিক, 

তিনি বলেছিলেন লাঞ্ছিত জনগনের জন্য আমি, 

তাদের আশা অনুপ্রেরণায় তাঁর আবির্ভাব। 

ছন্দে ছন্দে তালে তালে, গানে এনেছিলে নবজাগরণে, 

সৃষ্টি করেছিল নতুন সূচনার নতুন ভাষা ও সাম্যের গান। 

বিদ্রোহী কবি আজ ও আছো তুমি বাঙালীর অন্তরে অন্তরে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ