চেতনায় নজরুল || কবিতা গুচ্ছ ~ ৯




পোস্ট বার দেখা হয়েছে

দ্রোহের সূর্য নজরুল

নবনীতা রক্ষিত


তোমার সুরে জাগে প্রাণে অনন্ত বিশ্বাস,


তুমি আমাদের শিরায় শিরায় মুক্তির নিশ্বাস।


অন্যায়ের ওই সিংহাসনে তোমার বজ্রনাদ,


ভাঙতে শেখায় শৃঙ্খল আর মিথ্যা অপবাদ।


শোষকের ওই চাবুক দেখে পা দুটো না কাঁপে,


তোমার কবিতা শক্তি জোগায় সকল দুঃখে-তাপে।


তুমিও তো গেয়েছ সাম্যের গান মানুষ চেনার তরে,


ভেদ ভেদাভেদ ঘুচিয়ে দিয়ে প্রতিটি ঘরে ঘরে।


একহাতে ওই বাঁশের বাঁশি, অন্যহাতে রণতূর্য,


তোমার মাঝে উদয় হলো দ্রোহের নতুন সূর্য।


তুমিই শিখালে মাথা উঁচু করে বাঁচতে সারা জীবন,


কোনো ভয়কে করব না জয়, করব আত্মনিবেদন।


সাম্যবাদের পতাকাতলে আনলে তুমি সবাইকে,


তোমার বাণী শক্তি জোগায় অবহেলিত হৃদয়কে।


ধর্ম-বর্ণ ভুলে গিয়ে যে দিন জাগবে এ মন,


সে দিন বুঝব তোমার চেতনা সত্যি সর্বজন।


যুগে যুগে নজরুল তুমি চিরদিনের আলো,


তোমার প্রেমে বিশ্বজুড়ে আঁধার কাটুক ভালো।


চেতনায় নজরুল সদা অমর রক্তে আমাদের,


তোমার দ্রোহই পথ দেখাবে মুক্ত বিজয়ের।

====

শ্রদ্ধাঞ্জলি

শুক্লা চ্যাটার্জী


দুই বাংলার সেতু বন্ধনী--

সমভাবে সমাদৃত অন্যায়ের বিরুদ্ধে তুমিই ছিলে সোচ্চার। 

বর্ণ,ধর্ম,অর্থনীতিতে বলেছো,

সবাই মানুষ সবাই সমান সমান। 

তুমি করোনি ভেদাভেদ জ্ঞান,

তুমিই চেতনার অমোঘ চৈতন্য মহান। 

আজ শব্দ ঝংকারের শিরায় শিরায় পাথেয় পেয়েছি আমরা!

তুমি যে মানবতাবাদী কবি--

মানুষকে ধর্মের আয়নায় নয়,

দেখেছো সকল বৈষম্যের উর্ধে মানবতার আলোকে।

প্রাধান্য বিস্তার করেছে ভালোবাসা,মুক্তি ও বিদ্রোহ,

সাহিত্য,নাট্যকার,দার্শনিক অগ্নিবীণা হাতে ধূমকেতুর মতো চেতনার বিকাশ ।

হে চেতনার উন্মেষ কবি তোমার সৃষ্টিকর্মে হোয়েছো অমর,

জাগ্রত হোক জগতের মাঝে তব সাম্য বাণী।

 তোমায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি,

 চিরায়ত চেতনার অমোঘ মানববন্ধন ছড়িয়ে পড়ে নিঃশব্দে--

তোমার চেতনা নতুন আলোর রোশনাই,

রাঙা হোলো দিগন্ত রামধনু রঙে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ