পোস্ট বার দেখা হয়েছে
বিদ্রোহী কবি
নীলাঞ্জনা ভৌমিক
অবিভক্ত বঙ্গের বুকে সেদিন
পুঞ্জিত অভিমানের আগুনে
নিঃশব্দে ঘটে গিয়েছিল বিপ্লব।
অশ্রু মাখা ইতিহাসের পাতা -
আকাশে কালোমেঘের ঘনঘটা।
শোষণ ও শাসনের বেড়াজালে,
জর্জরিত প্রাণগুলি ধুকছে যখন
মুক্তির আশায়! কোথা তুমি কান্ডারী !
জ্বলছে তখন তোমার অন্তর,
আগুন ঝরাচ্ছে তোমার লেখনী,
লোহার কপাটও কাঁপছে ঝনঝন।
একটাই বার্তা দিকে দিকে -
' ভাঙো সব পরাধীনতার বন্ধন। '
দেশমাতা মাথা তুলে দাঁড়ালেন,
রক্তে রাঙানো বসন তাঁর।
কবির হাতে মশাল !!
গর্জে উঠল কলম তাঁর !
বিদ্রোহীর কন্ঠ সোচ্চার
গাইছেন শিকল ভাঙার গান।
=====
বুলবুল
আশিস চক্রবর্তী
এপার ওপার দুই
বাংলার ফুল
তুমি বুলবুল।
তোমার গানেই
মাতোয়ারা সব
তোমার প্রেমেই
মশগুল।
দুই বাংলার আকাশের
তারা
তুমি কবি নজরুল।

0 মন্তব্যসমূহ