চেতনায় নজরুল || কবিতা গুচ্ছ ~ ১০




পোস্ট বার দেখা হয়েছে

চেতনায় নজরুল

কাকলী দাশগুপ্ত


রক্তে আমার জাগে আজও ধূমকেতুর ওই গান,

নজরুলেরই দীপ্ত মন্ত্রে জুড়াই অবশ প্রাণ।

অবিচারের বিরুদ্ধে তাই লড়তে আমি জানি,

বুকের ভেতর বাজছে তাহার তূর্য্য ধ্বনি খানি।

বিদ্রোহীর ওই রক্তস্রোতে ধুয়ে যাক সব গ্লানি,

সাম্যের গান বিশ্বজোড়া আজিকে আমি টানি।

শোষণ যুগের শিকল ভেঙে আনতে হবে জয়,

নজরুল চেতনা জাগলে মনে কার বা কিসের ভয়?

ভাঙার গান গেয়েছিল যে আসল যে সে বীর,

তারার মতো দীপ্ত তাহার চলার নূপুর স্থির।

অত্যাচারীর তখ্ত ওড়ে ঝড়ের ঝাপটায়,

মানুষ বড়ো মহীয়ান আজ বলত যে সেথায়।

মুক্ত হাওয়ায় বুক ভরে আজ বাঁচতে শেখায় গান,

অগ্নিবীণার সুরটি বেজে জাগায় তরুণ প্রাণ।

বাঁধ ভেঙে আজ নতুন করে গড়ব মোরা দেশ,

নজরুল তো রক্তে আমার জাগায় ভালোলাবেশ।

পরাধীনতার অন্ধকার সব মুছে যাক দূরে,

তারুণ্যের ওই দীপ্ত আলো জ্বলুক ঘরে ঘরে।

চিরতরে ঘুচুক গো আজ যত কালো ছায়া,

নজরুলেরই চেতনায় পাক মুক্তি পাওয়ার মায়া।

অন্যায়ের ঐ বুক চিরে আজ রক্ত ঝরে যাক,

বিদ্রোহী ওই দীপ্ত অমর চেতনা বেঁচে থাক!!

=====

চেতনায় নজরুল 

------------

ফিরে এসো বুলবুল 

 সুব্রত সাহা


জাতপাতের ওই ঊর্ধ্বে উঠে সম্প্রীতির গান গায়,

নারী-পুরুষ বিভেদ ভোলে মানবতার দায়!


ধনী-গরীব, উচ্চ-নীচের দুর্লঙ্ঘ্য প্রাচীর,

সাম্যবাদী আঘাত হানে লক্ষ্যভেদী তীর!


বিদ্রোহী সেই কামাল পাশার দিনবদলের দান,

বঞ্চিত আর নিপীড়িতের ফেরাবে সম্মান!


মেকি ধর্মের ধ্বজাধারী সব হও হুঁশিয়ার,

দিকে দিকে জাগছে মানুষ গেয়ে শ্যামার গান!


মুখ ফিরিয়ে থেকো না আর এসো গো বুলবুল,

ফুলের জলসায় রয় অপেক্ষায় বিরহী দুলদুল!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ