পোস্ট বার দেখা হয়েছে
কত ঝড় বয়ে গেছে, অন্ধকার চারিদিকে।
মেঘে মেঘে আকাশ ঢাকা , কত বৃষ্টি হয়েছে।।
আরও কতো দুর্যোগ আসবে, কতো দুর্ঘটনা ঘটবে পরে।
জীবনের চলার পথে বারবার পড়ে গিয়েও আবার উঠতে হবে।।
সময় কি সব মনে রাখে ! সময় বদলে যায় কালচক্রে।
আমি হতাশা থেকে মুক্ত হতে ভুলে যেতে চাই সব।।
অনেক দ্বন্দ বিবাদ নিজের সাথে করে ভোলার চেষ্টা করলাম।
আমার হৃদয় তাই সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাইল।।
নীল আকাশে আজ সুনীল উৎসব হচ্ছে, দামামা বাজছে।
আকাশ চুইয়ে রোদ নেমে আসছে গলানো সোনার মতো।।
তুমি ছিলে, আজ তুমি নেই, তাতে কি বা যাবে আসবে।
একদিন তো সবাইকে যেতে হবে, তুমি চির বিদায়ের আগে বিদায় নিলে।।
গলানো সোনার মতো রোদ পড়ছে আমার ভাবনায়।
বাষ্প হয়ে উড়ে যাচ্ছে স্মৃতিগুলো, খুব হালকা লাগছে।।
শীতল বাতাসের স্রোতে একদল সাদা মেঘ ভেসে উঠল।
আমি আজ হৃদয়ের ভরিয়া নিলাম পাত্র সেই খুশিতে।।
এই নীল স্বপ্নের সুধা মেটাতে হৃদয় কতবার পড়েছে বিপাকে।
মুহূর্তের কিছু ভুল - ক্ষীণায়ু স্ফুলিঙ্গ এখনও জ্বলছে বুকের ভিতরে।।
নিষ্করুণ নিঃশ্বাসে জ্বালা এখনও আছে অল্প, বোঝা যাচ্ছে।
কিন্তু একটু দূরেই ফুলের প্লাবন, চোখ দুটো জুড়িয়ে গেল আবেগে।।
আমার নয়ন থেকে আজকের নীল আকাশ জীবনের দিগন্তে ছড়াচ্ছে।মরার আগে আর একবার বাঁচার চেষ্টা, বাঁচতে হবেই।।
প্রতিদিন প্রতিমুহূর্তে নিজের ইচ্ছে গুলোকে মরতে দেব না।
নতুন করে, নতুন ভাবে নিজের জন্য জীবন খুঁজে নেব।।

0 মন্তব্যসমূহ