কবিতা গুচ্ছ || স্বপ্না মজুমদার




পোস্ট বার দেখা হয়েছে

এখনও এমন মানুষ আছে


সেই মানুষটি সত্যিই একদম পিওর ভালোবেসেছিল

তবে, দোষ ছিল ওই একটাই ---------

সে নিজের মতো নিজের আবেগে প্রানের আবেদনে

তার প্রেয়সীকে কাছে টেনেছিল সম্মান ও মর্যাদায়! 


মানুষটি দিন রাত এক করে ছুটেছে জীবন ভোর

সততাকে সঙ্গী করে, একটুও আঙুল বেঁকিয়ে ঘি 

তুলতে শেখেনি! 


সেই মানুষটি প্রকৃত সুখী, জীবনে কাউকে ঠকায়নি

সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছে, অ- ঋণী,দায়িত্ববান কর্তব্য পরায়ন হিসেবে! 


সে নীরব, মুখে হাসি, তবুও হয়তো কিছু না বলা কথা

চাপা উচ্ছাসে গলার স্বর যন্ত্রে আটকে থাকে------


এমন মানুষ এখনও  আছে, কিছু কিছু

জীবনের গল্পে সাধারণ হয়ে থাকে, অসাধারণ হতে

চেয়েছিল সেও--------

ভাগ্যের গতিপথের  বাঁকাচোরা পথ ধরে চলতে বিবেকে

বেঁধে ছিল, তার! সহস্র ভুল বোঝা, অভিযোগ সাথে নিয়ে

চলার পথে শেষ সাঁকোয় উঠেছে।। 

======

সিগারেট


ভাবছি, সিগারেটটা ছেড়ে দেব

সত্যিই বিশ্বাস করো-------

এভাবে আর তোমাকে অতিষ্ট হতে হবে না

আমার জন্য, মুখ ঘুরিয়ে সরে যাও

আমাকেও যেতে হয় অন্য ঘরে! 

মুখের গন্ধটাতেও তোমার শ্বাস কষ্ট হয়

আমি সব জানি, বুঝি! 


তবুও, পঞ্চাশ বার সিগারেট ছাড়ার প্রতিজ্ঞা

করেছি, প্রতিবার প্রতিজ্ঞা ভেঙেছি

এ এমন নেশা-----

তোমাকে অবজ্ঞা করে নয়, 

বিশ্বাস করো, পারিনি ছাড়তে! 

তবে, এবার সত্যিই সিগারেট ছেড়ে দেব

মন থেকে ঠিক করেছি------

কারণ, বিছানায় তুমি আর নেই

আছো পাশের ঘরে, সিগারেটের প্যাকেট

সাজানো থরে থরে! 


সব ছেড়ে দেব, শুধু তোমাকে হারাতে

পারবো না-----

তুমি যে আজ, সত্যিই অসুস্থ, 

লাঙস এফেক্টেড,,,, প্যাসিভ স্মোকার 

এই শব্দটি, ডক্টরের মুখ থেকে শুনতে

আমার ভালো লাগেনি------


বলেছিল সঞ্জয়, নিজেই নিজেকে

আয়নার সামনে দাঁড়িয়ে।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ