কালী-----আমাদের সব || গায়ত্রী ভাদুড়ী




পোস্ট বার দেখা হয়েছে

হিংসার জঠরে দাঁড়িয়ে থাকে কালহারিণী,

প্রবল অন্ধকার গিলে খায় ছিন্ন হস্তের মেখলা।

যত চেতন-অচেতন পদতল পেলে

আমাদের ভূত-ভবিষ্যৎ-বর্তমান "কালী"।


রক্তচোখের গভীরে মহাশূন্য বাজে,

অমল অন্ধকারে চিহ্ন ফেলে যায় চিরন্তন সে কণ্ঠধ্বনি।

জিহ্বার কালগ্রাসে ভাঙে সব সময়ের বাঁধা,

নরমুণ্ডমালা ফিসফিস করে সমস্ত বর্ণকে লালন করে যে শ্যামাআলো তাতে

বয়ে যায় ভয়-ভীতি গাঢ় অহং।


যার মুক্তকেশের ঝড় বয়ে আনে অব্যক্ত মুক্তি,

অন্তহীন কালোর তলে একমাত্র কালী—আমাদের সব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ