ঘুমভাঙা রাত || রত্না রায়




পোস্ট বার দেখা হয়েছে

জানালার গরাদে আটক রাতটাকে নাড়িয়ে দিয়ে ঝড়ের বেগে উড়ে যায় প্লেনটা।

 ইথার তরঙ্গে কানে আসে গুঁড়ো গুঁড়ো হাওয়ার ঝাপটা‌।

সজারুর অজস্র কাঁটার জ্বালাময় ধ্বন্দ দাপিয়ে বেড়ায় মাথাটার খোপে খোপে

কে যায়?

কেন যায়?

কেউ কি আসছে ফিরে?

কোনো পরিযায়ী পথিকের ভিড়ে!


ঘুমন্ত রাতের শান্তিকে খুন করে হেসে ওঠে ওরা।

হতে পারে ভোকাট্টা ঘুড়ির নতুন শৃঙ্গ জয়ের আনন্দ 

বেনারসী, রজনীগন্ধার সানাইয়ের মেহফিলে!

নাকি অপেক্ষার আগুনের অবসানে শীতল বরফ আঁচলে

শুধুই টলোমলো ঘরে ফেরা!


বেআধার বেজন্মা রাস্তার কুকুরগুলোর  বেমক্কা আওয়াজে তথাকথিত উচ্ছৃঙ্খলতার বাইক ছুটে আসে কিছু দাম্ভিক এলোমেলো রোশনাই।


দূরে কোথাও যেন মাইকে বাজছে গনতন্ত্র চলছে.....


্্্্্্্্্্

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ