পোস্ট বার দেখা হয়েছে
আমার মৃত্যুর আগে
এই ইচ্ছা রেখে যাবো
ধরণীর কাছে
তিনি যেন আর একটি বার
আশ্রয় দেন তার কোলে।
আমার শৈশব কে বলে যাবো
সে যেন অপেক্ষা করে
ফিরে এসে লুকোচুরি খেলব
ধূলো মেখে শুদ্ধ হব
ফিরে এসে
আমার যৌবন
তুমি ভরে থেক ফুলে ফুলে
ফিরে এসে সুবাস ছড়াব
দিকে দিকে
আবার পাগল
হবো ।!!
=====
একের অংক
একটাই সূর্য
একটাই চাঁদ
আলো দেয়
একটাই পৃথিবীকে ।
একটা মুখ
একটা হৃদয়
ভালো বাসা দেয়
একটাই মানুষ কে
একটা একটা করে সুখ
গড়ে তোলে অজুত অসুখ
সে আগুনে পুড়ে মরে
এক একটি সুখী মানুষ
একটা রাত
একটা সুখ স্বপ্ন
ঘুচিয়ে দেয়
অনেক দুঃখ কে
আমি এক
তুমি এক
সেও এক
একের অংক
তবুও আমরা বুঝিনা । !!!

0 মন্তব্যসমূহ