পোস্ট বার দেখা হয়েছে
কাকলী দাশগুপ্ত
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা
দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্মপাতার জল ।
সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোঁটা পড়ে অনেকক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে আমার মন।
মনের আলোর চিনে নেব পথ
তুমি ভরসা দিলে।
মেঘের পরে আলোর ভিড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রয়েছ যে কত মায়া - প্রেম ।
আমি করি নাই, তবু কাব্যের ভাষায় বলব আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই ।
তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি ।
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই ।
.jpeg)
0 মন্তব্যসমূহ