বিদ্রোহী ~ মাধুরীসাহানা




পোস্ট বার দেখা হয়েছে

বিদ্রোহী 

 মাধুরীসাহানা


কান্ডারী আজ হারিয়েছে দিশা 

কর্ম ভুলি।

নাগালে নেই শিক্ষা সম্পদ 

স্বাস্থ্য জলাঞ্জলি।

শাসন শোষণ শিল্প এখন 

জনতা ছারখার।

বিদ্রোহ আর বিদ্রোহী চাই 

করতে সংস্কার।।


গাছেরা এখন চারাগাছ হয়ে 

পুড়ছে খরায়।

প্রাণবায়ু আজ রুদ্ধ হয়েছে

 দুষণ থাবায়।

বিষে বিষে বিষাক্ত জল 

তৃষ্ণায় হাহাকার।

বিদ্রোহ আর বিদ্রোহী চাই 

করতে সংস্কার।।


ধর্ম এখনও শৃঙ্খলিত 

হিন্দু মুসলমান।

বিদ্বেষ মিশে ভাগ হয়ে গেছে 

ভারতীয় সন্তান।

পাগলী মায়ের দামাল ছেলে 

নজরুল দরকার।

বিদ্রোহ আর বিদ্রোহী চাই 

করতে সংস্কার।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ