পোস্ট বার দেখা হয়েছে
নজরুলের প্রতি
মেখলা ঘোষ দস্তিদার
ভুবন জোড়া প্রতিভা সুদূর
তুমি বিদ্রোহী বীর
কণ্ঠে - কলমে গেঁথেছো শব্দ
সাহিত্যে কাব্য - নীড়
সৃজনী আভায় তোমার জ্যোতি
আঁধারে শুভ্র ফুল
পাহাড় সমান দৃঢ়চেতা তুমি
কবি কাজী নজরুল
তোমার বিক্রম অপরাজেয়
স্মরণে হৃদয় ভূমি
বহতা ধারার নজিরে প্রকাশে
সাহসী সাধক তুমি
দুর্দম তুমি নীল দ্যুতি ঘেরে
ঝোড়ো বোশেখি কাল
স্বপনে চয়নে বিচিত্র তানে
বুলবুল আবেগী জাল
সাম্য- মৈত্রী - সম্প্রীতি বোধে
তুমি চির অক্ষয়
বিভক্ত বাংলার সেতু পথ জুড়ে
আছো আজো মনোময়।

0 মন্তব্যসমূহ