পোস্ট বার দেখা হয়েছে
"হে বিদ্রোহী বীর"
অমল কুমার ব্যানার্জী
তুমি রবে নীরবে হৃদয়ের মাঝে।
সেই কোন রাখালের বাঁশী-
মাতোয়ারা আকাশে বাতাসে,
নীরবে বরে যে তুমি আমাদের সাথে।
বিদ্রোহ আজও আছে, রবে চিরকাল,
কুকুরে মানুষে হাতাহাতি টানাটানি,
উচ্ছিষ্ট পাতার মাঝে ভবিষ্যত লিখে
বিধাতা ক্লান্ত আজ, ভাবে কি যে লিখি?
বসে বসে কতো কথা ভাবি,
হায়রে বিধাতা তোর কথা ভেবে কি হবে?
বর্তমান নেই যার, ভবিষ্যত লিখবে কি করে?
বিদ্রোহ ঘরে ঘরে, প্রতিফলিত অন্তরে অন্তরে।
ধামাধরা যতো লোক বুদ্ধিজীবী তারা,
আমার ধর্ম সে তো নয়, তাই উপেক্ষিত।
দিও শক্তি, প্রতিবাদ হীন হয়ে বাঁচার
অভিপ্রায়! তার চেয়ে মৃত্যু শ্রেয়।

0 মন্তব্যসমূহ