পোস্ট বার দেখা হয়েছে
সংক্ষিপ্ত জীবনী
১৮৯৩ সালের ১৯ জুলাই প্রখ্যাত লেখক, কবি, নাট্যকার ভ্লাদিমির মায়াকোভস্কি সোভিয়েত রাশিয়ার জর্জিয়ায় জন্মগ্রহণ করেন । ১৪ বছর বয়সেই মায়াকোভস্কি সক্রিয়ভাবে সোশ্যালিস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯০৬ সালে তার বাবার অকাল মৃত্যুর পর তিনি মা ও দুই বোন সহ মস্কোতে চলে আসেন । মস্কোয় মায়াকোভস্কি মার্কসিস্ট সাহিত্যের প্রতি ঝুঁকে পড়েন । ১৯০৮ সালে বিধ্বংসী কর্মকান্ডের জন্য ১১ মাস কারাগার যাপনকালে তিনি প্রচুর বই পড়েন । তখুনি তিনি কবিতা লিখা শুরু করেন জেলযাপন কালে । তার কবিতায় সমাজবাদের জোরালো সুর রয়েছে ।
রুশ বিপ্লবের অন্যতম পথিকৃত মায়াকোভস্কিকে বলা হয় রাশিয়ান কবিতার 'raging bull' । ওভারকোট আর হ্যাট মাথায় দীর্ঘদেহী মানুষটি পুঁজিবাদী সমাজের শোষণ, মানুষে মানুষে অসাম্যের কথা বলেছেন । তার কবিতা অনূদিত হয়েছে পৃথিবীর নানান দেশে, নানান ভাষায়। অসাধারণ সুন্দর আবৃত্তি করতেন মায়াকোভিস্ক ।
ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ মায়াকোভিস্কর জীবনের শেষ বছরটি ছিল ঝঞ্ঝা-বিক্ষুব্ধ। ১৯৩০ সালের ১৪ এপ্রিল তিনি আত্মহত্যা করেন।
সুইসাইড নোটে তিনি লিখেনঃ
“Do not blame anyone for my death and please do not gossip. The deceased terribly dislike this sort of thing. Mamma, sisters and comrades, forgive me - this is not a way out (I do not recommend it to others), but I have none other. Lily - love me…Comrades of VAPP - do not think me weak-spirited. Seriously - there was nothing else I could do.”
তার মৃত্যুর পর সারা রাশিয়ায় শোক নেমে আসে । এবং আনুমানিক ১৫ লক্ষ মানুষ তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
।। অনুবাদ ।।
একটা বেজে গ্যাছে
একটা বেজে গ্যাছে, তুমি নিশ্চয়ই বিছানায়
মিল্কিওয়ে সারারাত রূপালী আলোর বিচ্যুরণ ঘটায়
আমার কোনো তাড়া নেই ; বেজে চলা টেলিগ্রামের সাথে
আমার কাছে কোন কারন নেই তোমাকে জাগানোর কিংবা বিরক্ত করার
এবং তাদের কথামতো দুর্ঘটনা নেই,
দৈনিক চাকায় পিষে চলে প্রেম।
এখন তুমি আর আমি প্রস্থান করছি,
তবে কেনো পারস্পরিক দুঃখ , বেদনা , যন্ত্রণার ভারসাম্য বজায় রাখতে বিরক্ত হওয়া,
দেখো কী নিস্তব্ধতা স্থির হয়ে আসছে পৃথিবীতে ,
রাত্রি আকাশকে তারার শ্রদ্ধায় মুড়ে দেয়
এমন সময়ে যুগ, ইতিহাস এবং সবকিছু সৃষ্টিকারী জেগে ওঠে ।
=====
তুমি
তুমি এসেছিলে
সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সাথে
কারণ আমায় শক্তিশালী দেখাচ্ছিলো
কারন আমি গর্জন করছিলাম
কিন্তু কাছে এসে বুঝেছো
একটা নিষ্পাপ ছেলে
তুমি জব্দ করেছো
এবং মন কেড়েছো
তারপর খেলতে লেগেছো
একটি ছোট্ট মেয়ে যেভাবে বল নিয়ে খেলে
এবং এমন অলৌকিক ঘটনার আগে
প্রতিটি মহিলাই হতবাক
অথবা প্রশ্নকারী দেখায়।
"এমন একজনকে ভালোবাসো ?
কেনো, সে তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে
সে নিশ্চয়ই একজন সিংহ শিকারী,
চিড়িয়াখানা থেকে আগন্তুক একটি মেয়ে! "
কিন্তু আমি জিতে গিয়েছিলাম,
আমি এটা অনুভব করতে পারিনি
আনন্দের উদাসীনতায় ,
আমি লাফ দিয়েছি
এবং ঝাঁপিয়েছি একজন লাল চামড়ার আনন্দিত
নববধূর মতো
আমি খুব উচ্ছ্বসিত ও উজ্জ্বল।

2 মন্তব্যসমূহ
প্রতিটি লেখাই খুব ভালো লাগলো।
উত্তরমুছুনসুন্দর প্রকাশ।
অজানা অনেক তথ্য জানতে পারলাম মায়াকভক্সি সম্বন্ধে
উত্তরমুছুন