পোস্ট বার দেখা হয়েছে এসো, আমরা আলোর অভিযাত্রী হই।
সত্য ও সুন্দরের পথে একসাথে হাঁটি।
যেখানে ঘৃণার শব্দ থেমে যায়, মানবতার ভাষা মূর্ত হয়ে ওঠে।
এসো, মনে মনে উচ্চারণ করি—
জগতের সমস্ত প্রাণী সুস্থ থাকুক,
শান্তি লাভ করুক,
আনন্দে বাঁচুক প্রতিটি মানুষ।
বিশ্বের প্রতিটি মানুষের
পবিত্র স্বপ্ন পূর্ণতা পাক।
নতুন বছরে
হিংসা, বিদ্বেষ, দুর্নীতি আর ধর্মান্ধতার কালিমাময় অধ্যায়ের অবসান হোক।
নতুন বছরে অনন্ত শুভেচ্ছা
ছড়িয়ে দিই প্রবাহিত হাওয়ায়--
শুধু মানুষের জন্য নয়,
প্রতিটি বৃক্ষের জন্য,
প্রতিটি কীট-পতঙ্গের জন্য,
প্রতিটি প্রাণীর জন্য…
আমাদের অনন্ত প্রাণ বায়ুর জন্য...
সমস্ত নদী ও সমুদ্রের জলধারার জন্য...
আমাদের মৃত্তিকার জন্য।
আমরা গভীর শ্রদ্ধা জানাই
সমস্ত দেশের পতাকাকে—
কারণ প্রতিটি পতাকায়
মিশে আছে কত কত মহতী সংগ্রামী মানুষের রক্ত, স্বপ্ন ও ইতিহাস।
আমরা নত শিরে পুষ্পাঞ্জলি অর্পণ করি
সমস্ত ধর্মগ্রন্থের ওপর।
কারণ আমরা জানি সব ধর্মের মূল সুর একটাই...
মানুষকে ভালোবাসা।
জগতকে ভালোবাসা।
এসো, সমস্ত ধর্মের পবিত্র
নির্যাস ধারণ করে,
মনুষ্যত্বের সাধনায় ব্রতী হই।
আগে মানুষ, তারপর ধর্ম।
মানুষকে যদি ভালোবাসতে না পারি, মর্যাদা দিতে না শিখি
সব আয়োজন মিথ্যা, প্রবঞ্চনা তবে। ধ্বংস হোক সব অন্ধকারের মুখ।
যে মানবসেবায় সমর্পণ করেছে নিজেকে,
নিজস্ব শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল।
যে সহমর্মিতায় দেখেছে জগত সংসার।
সেই মানুষই সত্যিকারের প্রণম্য মানুষ।
এসো আমরা আলোর অভিযাত্রী হই।
এসো আমরা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ, যে যার মাতৃভাষায়, ভালোবেসে গাই, মানবতার গান।
শপথ নিই চিরায়ত বন্ধুতা, ভালোবাসার।
--------------
৩১ ডিসেম্বর ২০২৫,

0 মন্তব্যসমূহ