Mobile Short Movie Collection || Debashis Bhattacharya




পোস্ট বার দেখা হয়েছে


প্রাকঃকথন : 

বর্তমানে বা ইতিহাসের পাতায় যাঁরা তাঁদের কর্মে শ্রেষ্ঠত্বের দাবী রেখেছেন , তাঁদের কর্মের পাশাপাশি জীবন যাপন গাথা সমানভাবে আমাদের সমৃদ্ধ করে । সবরকম কাজের পাশাপাশি তাঁদের জীবন সম্পর্কে জানতে গিয়ে আরও আরও বেশী উপলব্ধি ঝুলিতে জড়ো হয় । তখন মনে হয় আমার বন্ধুবান্ধব , প্রতিবেশী কিংবা শুভাকাঙ্ক্ষীদের সাথে সেগুলো সেয়ার করি। এমনই ভাবনায় জন্ম নিয়েছিলো মোবাইল সর্ট বায়ওগ্রাফির ( Mobile Short Biography)  সিদ্ধান্ত।

বিভিন্ন সময়ে জীবনীমূলক গবেষণা করতে করতে অজান্তেই একরকম নেশার ঘোরে এগুলো তৈরী করে ফেলি। আজ এখানে সেগুলো একসাথে এক যায়গায় সংরক্ষনের চেষ্টা করলাম।


★ কবিগুরু সম্পরকে যতো আলোচনা জ্ঞান শিক্ষা বোধ সবকিছুই কম পড়ে যায় । তাঁর শৈশবের সামান্য কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছিলাম। নীচের ভিডিওতে পাবেন ....



★ লেনিন সংগ্রামের নাম, সমাজ ধনী দরিদ্রের ভেদাভেদ দূরিকরণ কিংবা মেহনতি শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়াইতে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় থাকবে, যতোদিন পৃথিবী বেঁচে থাকবে।
তাঁর সংক্ষিপ্ত জীবন নীচের ভিডিওতে পেতে পারবেন


★বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের পুরোধা, কবি চিকিৎসক ইত্যাদি বহুবিধ গুণসম্পন্ন ব্যাক্তি " চে গেভারা " র জীবন নিয়ে বিশেষ নিবেদন


★সাহিত্যে নোবেল পুরষ্কার প্রাপ্ত কবি, দার্শনিক, প্রতিবাদের কবি পাবলো নেরুদার জীবন গাথা


★ হিন্দি সিনেমা তথা হলিউড সিনেমার উজ্জ্বল নাম অভিনেতা ইরফান খান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তাঁর জীবন নিয়ে তৈরী প্রতিবেদন। 



★চির যৌবনের কবি, চির স্পর্ধার উল্লেখযোগ্য দৃষ্টান্ত যাঁর জীবন তিনিই সুকান্ত ভট্টাচার্য । ক্ষণজন্মা হলেও রেখে গেছেন বিশ্ব তাঁর কলমে স্মৃতিকথায় 


★আমাদের সকলের প্রিয় দাদ আজ আর আমাদের মধ্যে নেই। যতোদিন ছিলেন একজন অভিবাবক হিসেবে পাশে দাঁড়িয়েছেন সবসময়। শ্রদ্ধাঞ্জলি পার্থসারথি ঘোষ


★ভালোবাসার মানুষদের ভালোবাসা মাথায় তুলে নিয়েছি প্রতিবার ..

★সবুজ বাঁচাও অভিযানে সুন্দরলাল বহুগুণার ভূমিকা আজ বিশ্ব পরিচিত। তাঁর জীবন কাহিনী নিয়ে বিশেষ প্রতিবেদন


★আমাদের সকলের প্রিয় কবি গল্পকার সুনীল গাঙ্গুলির জীবন কথা নিয়ে বিশেষ প্রতিবেদন


★শ্রদ্ধাঞ্জলি এমন একজন মানুষকে যাঁকে ছাড়া বিশ্ব সাহিত্য বিশেষ করে নাট্য জগৎ অধরাই থেকে যেতো।
WILLIAM SHAKESPEARE

★ বিভিন্ন অভিজ্ঞতাকে সাথী করে। আমার প্রথম প্রচেষ্টা সর্ট ফিল্ম।
আন্তর্জাতিক কলকাতা সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এ সমাদৃত এবং সেরা এডিটিং পুরষ্কৃত।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ