পোস্ট বার দেখা হয়েছে
নামাবলি
শংকর ব্রহ্ম
নামাবলি গায়ে দিয়ে রাজনীতি চলে না
সব নেতা সব কথা মন খুলে বলে না,
এখানেই গোলমাল মুখে শুধু বোলচাল
দুর্নীতি লুকোবার করে তোলে তাকে ঢাল।
জনগণ ভুগছে মনে প্রাণে ধুঁকছে
তবু তারা সব কথা মুখ ফুটে বলে না,
সচেতন জনগন মনে মনে ফুঁসছে
কারচুপি আছে তাই ভোটে ফল মেলে না।
সব কথা জনগন বোঝে তবু বলে না
নামাবলি গায়ে দিয়ে দলবাজী চলে না।
নেতাজীকে ছাড়া দেশ
এতদিনে বোঝা গেছে মোটেও যে চলে না।
Piece of cloth printed with the names of God.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Politics partisanship does not work with the Piece of cloth printed with the names of God.
Not all leaders are open-minded,
Here is just talking in the face of noise
That makes the shield for hides their corruption
People are suffering
Yet they do not say everything openly,
Conscious people are blowing their minds
There is fraud so the results do not match the vote.
People understand everything but do not say it
Partisanship does not work with the Piece of cloth printed with the names of God.
So far it has been understood that it does not work at all.
======
নেতাজি
দেবাশীষ ভট্টাচার্য্য
যুগ থেকে যুগান্তরে খুঁজেছি ঈশ্বর ,
তার পরিধি পরিমাপ জানা নেই,
সভ্যতা চলেছে আমাদের ভাবনা আদর্শ টপকে সরলরেখায় ,
এ সমাজ ইতিহাস কাছে রাখে, খুব কাছে, বর্তমান পর হয়ে যায়।
আগুনে ঝলসে যাওয়া সময় - স্বাধীন দেশের আর্তনাদ শুনে দেশছাড়া,
যে বিপ্লবে লড়াই লড়াই লড়াই - কে দেবে তার হিসেব?
কে আছে শ্রদ্ধায় জানাবে আস্কারা?
তারো কিছু মুহুর্ত রয়ে গ্যাছে আজও -
প্রতিটা জন্মদিন জানে 'নেতাজি'র চলাফেরা,
প্রতিটা আগামী জুড়ে জয়গান হোক,
আমরা এগিয়ে চলেছি পথিক -
'নেতাজী' আজও ঘর ছাড়া ।
যে নাম স্ফুলিঙ্গ সমাবেশে, যে জীবনে রাখা আছে ,মাতৃভূমির জয়,
নেতাজি কোন নাম নয় - মানুষের আসল পরিচয়।
_______
0 মন্তব্যসমূহ