দর্পণ || নারী || নারীর অধিকার || স্বাতী রায় চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে

নারীর অধিকার

 স্বাতী রায় চৌধুরী


ও নারী তোকে বুঝতে নারি;

আকাশটা তো দিব্যি বড়

মেলনা ডানা মনের সুখে, 

নিকিয়ে উঠোন প্রদীপ জ্বালাস, 

কেন দুঃখ রেখে চাপিস বুকে? 

নারী রে তোর মেঘলা আকাশ, 

সূর্যখানা আন না ধরে, 

দুঃসাহসী স্বপ্নে ঝাঁপাস, 

স্বাধীনতার কাল সে ভোরে। 

স্বাধীন তুই আজ হলি কই? 

কেন রাত বাড়লে কাঁপিস ভয়ে? 

অধিকার তোর হাতের মুঠোয়, 

তবু বাচিঁস কেন সকল সয়ে? 

এসেছিস তো একাই যখন, 

যেতেও হবে জানিস একা, 

নিজের শক্তিটাকেই সম্বল কর, 

আওড়াস না অধিকারের বুলি ফাঁকা। 

আজ ও কেন কন্যা ভ্রুণ

খুন হয়ে যায় জবাব কি তার? 

সম অধিকার দেবে যারা

তারাই নারী কে করে ভোগের শিকার। 

পুরুষ যদি অধিকার তার

জন্মেছে নিয়েই সাথে, 

নারীর বেলা কেমন বিচার? 

অধিকার তার হবে পেতে? 

কে দেবে অধিকার তোর? 

অধিকার কি মুড়ির মোয়া? 

ছেলেভুলানো কথার ছলে

মতলব টা ছিনিয়ে নেওয়া। 

তোর জিনিস তোর কাছেই আছে, 

ছাড় ভাবের ঘরে কড়া নাড়া, 

শুধু বিশ্বাস টা সঙ্গে করে

নারী নিজেই এবার ঘুরে দাঁড়া।।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ