দর্পণ || নারী || নারী -শিবানী বাগচী




পোস্ট বার দেখা হয়েছে

নারী

শিবানী বাগচী


নারী;নিজেকে তুই উজার করেছিস,পুলকিত বাসনায়,

আড়ালে আঁধারে সপলি নিজেরে পুরুষের গোপন কামনায়!

বল তুই এভাবে জীবনে নিজের,আপন কিছু কি পেলি?

যা কিছু অর্জিত তোর,শুধু সকলকেই বিলিয়ে গেলি!


দয়া আর করুণা পেয়ে  জীবন কাটালি অনাথের মতো,

শৃঙ্খল ভেঙে মুক্ত হ নারী,

স্বপ্ন চোখে তোর সাজান কত শত!

গোত্র পদবী পরিচয় যা পেলি,পিতাই প্রথম দিলো;

সময় মত অন‍্যের হাতে তুলে,বাবা নিজেই তা কেড়ে নিল!


আপন ছেড়ে পর কে আপন,বাবাই করলো বিদায়;

হৃদয় ভেঙে নয়ন সজল,লোনা জল বয়ে যায়!

পুরুষ সমাজে জীবন স্বপেছ কিছু করেছো কিছু অর্জন?

মুখ বুজে কত আর সহ‍্য করবে নারী,তাদের অবহেলা নির্যাতন?


বুকের মাঝে রঙিন স্বপ্ন আকাশ ছুঁতে চায়!

ডানা ছাটা তবু লক্ষ তীক্ষ্ণ,পৌঁছোবে সঠিক ঠিকানায়!

সুযোগ পেলেই উড়বে আকাশ ঝাপটে ডানা দুখানি মেলে,

দু চোখ ভরে দেখবে স্বপ্ন রঙিন,একটু খানি ভালবাসা পেলে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ