কবিতা | ডাঃ মোঃ শামীম রেজা




পোস্ট বার দেখা হয়েছে


তোমাকেই খুজি
 ডাঃ মোঃ শামীম রেজা 

রুদ্ধদ্বার খোল, মহিমান্বিত 
জরা জঞ্জাল পাপ তাপ সব
মুছে দাও। 

হীনতার অক্টোপাস আকড়ে ধরেছে মম,
চারিদিকে শত ছিদ্র সুয়ারেজ লাইন
উৎকট পুঁতি গন্ধময় কাঁদার প্রলেপ 
উচ্ছিষ্ট, কাঁটা সমৃদ্ধ খাবারের অশেষ, 
আমার স্বপ্নে আসে।

আমি তলিয়ে যায় আকন্ঠ
নিঃশ্বাসে যম কষ্ট 
হাপরের মত উঠানামা করে বুকের পাঁজর,
গোঙানির মত উচ্চারণ করি 
           তোমার নাম। 

পিলে চমকে উঠে 
সব ঝড়, বাদল-মাদল, কষ্টের দীর্ঘশ্বাস 
থেমে যায়, 
অপার শান্তি। 

আমি উঠে বসি বিছানায় 
হৃদয়ের মাঝে তুমি আছো,
             তোমাকেই খুজি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ