কবিতা | তনুশ্রী মণ্ডল




পোস্ট বার দেখা হয়েছে


 শুদ্ধ চেতনা 
 তনুশ্রী মণ্ডল


গভীর ভাবাবেগেও মাঝনদীতে  ভাসে না তরী
অনাসক্তির পথে সততই দ্রুত অগ্রসর 
তবুও সত্ত্বা প্রতিষ্ঠার দাবি রাখে নিরন্তর ৷

বিশুদ্ধ বুদ্ধি চৈতন্যের স্পর্শে চেতনায়িত হয়ে নিজেকে ভাবে সর্বস্ব ,
ইহলোকের পাপ পুণ্যের ভোগহেতু বারংবার জন্মপ্রবাহে করে আবর্তন ;
অজ্ঞাতসারে দোষ আরোপিত হয় চৈতন্যের উপর , 
আত্মতুষ্টির জন্য নিজ ভুল ভ্রুক্ষেপ করে হয়  কখনো অভিমান ৷

নবরূপে সৃষ্টির সূচনালগ্নে অনুভূতি প্রাধান্যসাপেক্ষ ,
ভাবের বহিঃপ্রকাশের আলোয় উদ্ভাসিত চিন্তন  
অবিচ্ছিন্ন চৈতন্য ভিন্নরূপে পঞ্চভূতে মিশে সৃষ্টি করে সত্ত্বগুণ ৷

আকাশগঙ্গা সৃজন করে আরও এক নবনির্মাণ 
উন্মুক্ত হয় জঠরজ্বালা, ভোগ- মোহ- লালসা ;
ধীরেধীরে স্বচ্ছতা হারিয়ে যায় নীল তিমির বুকে 
পড়ে থাকে বিশুদ্ধ ভগ্নাবশেষ স্মৃতিচিহ্নের পাতায় !
বিভীষিকায় দমবন্ধ হয়ে শুদ্ধতা খোঁজে পরমব্রহ্ম ,
কান্ত পথিক বেশে চৈতন্য পরমাত্মার সাথে  মিলনহেতু কাটায় অধীর অপেক্ষায়৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ