চণ্ডীচরণ - অনন্য বন্দ্যোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

 চণ্ডীচরণ
   অনন্য বন্দ্যোপাধ্যায়

ভাষার জন্য প্রাণ দিয়ে গেল এগারো জন ।
শুধু  ভাষার জন্য ।
উনিশ এ মে আসাম শিলচর  ।
উনিশশো একষট্টির ভীষণ রক্তাক্ত ঝড় ।
বিশ্বাস করা শক্ত । ভীষণ শক্ত । ঠিক গ্রানাইট এর মতো ।

বাংলা বলতে লজ্জা পাই ।
ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াই ।
ইংরেজিই ভবিষ্যৎ । মস্ত মানুষ হতে হবে । মস্ত । মস্ত ।
কে কে  বিশ্বাস করেন  আজও ,
এই বাংলা ভাষার জন্যই প্রাণ দিয়ে গেছেন বাইশ বছরের চণ্ডীচরণ  ?

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ