পোস্ট বার দেখা হয়েছে
চণ্ডীচরণ
অনন্য বন্দ্যোপাধ্যায়
ভাষার জন্য প্রাণ দিয়ে গেল এগারো জন ।
শুধু ভাষার জন্য ।
উনিশ এ মে আসাম শিলচর ।
উনিশশো একষট্টির ভীষণ রক্তাক্ত ঝড় ।
বিশ্বাস করা শক্ত । ভীষণ শক্ত । ঠিক গ্রানাইট এর মতো ।
বাংলা বলতে লজ্জা পাই ।
ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াই ।
ইংরেজিই ভবিষ্যৎ । মস্ত মানুষ হতে হবে । মস্ত । মস্ত ।
কে কে বিশ্বাস করেন আজও ,
এই বাংলা ভাষার জন্যই প্রাণ দিয়ে গেছেন বাইশ বছরের চণ্ডীচরণ ?

2 মন্তব্যসমূহ
আমার ছেলের ইংরাজী ঠিক আসে না'
উত্তরমুছুনঅপূর্ব কলম
শুভেচ্ছা ও ভালোবাসা দিদি ।
মুছুন