দর্পণ || ইতিহাস আজকের দিনে || ২৩ নভেম্বর




পোস্ট বার দেখা হয়েছে

 


ঘটনাবলী

১৭৪৪ - ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।

১৭৮৩ - অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।

১৮৭৩ - ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।

১৮৯০ - নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

১৯১৪ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।

১৯১৬ - প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।

১৯১৯ - দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯২২ - রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৩৬ - লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯৬৪ - ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।

১৯৯৫ - বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৭ - ভারতে সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী গঠিত হয়।

জন্ম

১৫৫৩ - ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি।

১৭৬০ - ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, ফরাসি সাংবাদিক ও সমাজ কর্মী।

১৮০৪ - ফ্রাংক্‌লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।

১৮৩৭ - জোহানেস ডিডেরিক ভ্যান ডার ওয়ালস, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।

১৮৬০ - ইয়ালমার ব্রান্তিং, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।

১৮৮৭ - হেনরি মোসলে, ইংরেজ পদার্থবিদ।

১৮৯৭ - নীরদচন্দ্র চৌধুরী, তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

১৯০৭ -

বৈদ্যনাথ ভট্টাচার্য, যিনি বাণীকুমার নামেই পরিচিত বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।

প্রখ্যাত ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 

রুন রুন শাও, চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা।

১৯২২ - ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, স্প্যানিশ রাজনীতিবিদ।

১৯২৫ - সাবেক প্রধানন্ত্রী শাহ আজিজুর রহমান ।

১৯২৬ - সত্য সাঁই বাবা , পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ।

১৯৩০ - গীতা দত্ত, বাঙালি সঙ্গীতশিল্পী।

১৯৩৫ - ভ্লাডিস্লাভ ভোল্কভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৪১ - ফ্রাঙ্কো নিরো, ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।

১৯৫০ - নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, বাঙালি লেখক,ইতিহাসবেত্তা ও ভারততত্ববিদ।

১৯৫৫ - লুডোভিকো ইনাউডি, ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।

১৯৬৬ - ভিনসেন্ট ক্যাসেল, ফরাসি অভিনেতা ও প্রযোজক।

১৯৭১ - খালেদ আল-মুয়াল্লিদ, সৌদি আরব ফুটবল।

১৯৯১ - আহমেদ শেহজাদ, পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু

১৩১৮ - জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি।

১৪৫৭ - লাডিস্লাউস পুস্থুমউস, হাঙ্গেরিয়ান রাজা।

১৫১১ - মাহমুদ শাহ্, গুজরাটের শাসক।

১৫৭২ - ব্রনযিনো, ইতালীয় চিত্রশিল্পী ও কবি।

১৬৮২ - ক্লাউডে লরাইন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।

১৮৮৩ - প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।

১৯৩৭ - জগদীশ চন্দ্র বসু বাঙালি বিজ্ঞানী। 

১৯৭০ - তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৭৬ - ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো।

১৯৮৭ - রাজেন তরফদার বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক, শিল্পনির্দেশক চিত্রনাট্যকার।

১৯৯০ - রুয়াল দাল, ওয়েল্‌সীয় সাহিত্যিক।

১৯৯৫ - লুই মালে, ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০০৩ - দিলীপকুমার বিশ্বাস প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক। 

২০০৬ -

মিন্টু দাশগুপ্ত বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক।

ফিলিপ নইরেট, ফরাসি অভিনেতা।

২০১০ - ইংরিড পিট, পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।

২০১৪ - ডরোথি চেনি, আমেরিকান টেনিস খেলোয়াড়।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ