বিশ্বজিত পাল




পোস্ট বার দেখা হয়েছে


নতুন পৃথিবী গড়ি
বিশ্বজিত পাল

বিভেদ ভুলে,বৈষম্য ভুলে কাছে এসো প্রিয়
নব আনন্দে গাই নতুনের গান সবার কাছে হও শ্রেয়।
সাম্যের মাঝে হিংসা বিসর্জন দিয়ে, চলো করি নতুনের  জয়গান
ভালোবাসা বিলিয়ে দিই জনে জনে করি সকলেরি সম্মান।

মানবতা হাসুক সবার মাঝে দুঃখ মুছে উড়ে যাক দূরে
তুমি আমি চলো সাম্যের গান গাই একসাথে সুরে সুরে।
গরীব বলে অবহেলায় যারা পড়ে আছে শতো পিছে
তাদের হাত ধরে এগিয়ে যাই চলো, জয় হবেই নয়তো মিছে!

কুড়ে ঘরে চলো আলো জ্বালাই তাঁদেরকে দিই ভরশা
তাঁরাই একদিন দেশের তরে আলো জ্বালাবে গুছে তমসা।
হিংসা করে কি লাভ বলো সবাইতো আমরা মানুষ
মিলেমিশে থেকে একসাথে চলো, উড়াই শান্তির ফানুশ।

নতুন আলোয় জেগে উঠি চলো, একসাথে করি কাজ
সত্যের জন্য লড়াই করি, দেশের জন্য অস্ত্র ধরি নেই কোন লাজ।
নব বছরের নব দিনে চলো, একসাথে শপথ করি
মিলেমিশে থাকি আত্মীয়ের মতো নতুন পৃথিবী গড়ি।


একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ