পোস্ট বার দেখা হয়েছে
যদি আমি দূঃখ অনুভব করতে পারি
তবে আমি সুখ ও অনুভব করতে পারি।
কারণ, আমি একজন মানুষ।
হাজারো ইচ্ছা, ভেঙে চুরমার করতে পারি
আবার, একটি ইচ্ছা পূরণ করতে পারি।
কারণ, আমার আছে ইচ্ছাশক্তি।
হয়তো আমি কিছুই জানি না
আবার, অনেক কিছুই অজানা না।
কারণ, আমার আছে এক অনুসন্ধানী মন।
সবার সামনে যেমন হাসি, খুশিতে থাকি
সবার আড়ালে মন খুলে কাঁদি।
কারণ, আমি অভিনয়রত মানুষ।
হৃদয় দিয়ে ভালোবাসতে পারি যেমন
প্রতারণা করলে, ঘৃণা করতে পারি তেমন।
কারণ, আমি খুঁজি ভালোবাসার যোগ্য হৃদয়।
সবার সাথে মেলামেশায় পারদর্শী
একা থাকায় কেবল আমি আমার সাথি।
কারণ, আমি একজন দ্বিমুখী আত্মা।
কখনো আমি অনেক বেশি কথা বলি
কখনো বা, কোনো কথাই বলি না।
কখনো নিজেকে নিয়ে অনেক ভাবি
কখনো বা, কিছুই ভাবি না।
কারণ, আমি মানুষ রূপি ধাঁধা।
আমি সেই মানুষ যাকে সবাই চেনে,
কিন্তু কেউ জানে না।
========
প্রতিদিন আমি মরতে চাই
বাঁচতে হবে তাই বেঁচে যাই।
স্বপ্ন গুলোকে পিছে ফেলে দিয়ে যাই
আবার কুরিয়ে বুকে জড়াই।
বেশি কথা বাড়ালে দুঃখ বাড়ে
তাই চুপ হয়ে রই।
সবার মাঝে আমি, তবু আমি কই।
চারিপাশের গাছ পালার পাতারাও পাতা ঝরায়
আমি কেবল নিস্পলক হয়ে দেখে যাই।
সবাই একে অন্যের হাত ধরে ঘুরে বেড়ায়
আমি নিজ দেহ নিয়ে যাই।
ঘুরতে ভালো লাগে তাই তো ঘুরে বেড়াই
একা না দোকা তাতে কিবা আসে যায়
ছিন্ন-ভিন্ন স্মৃতি আরো হারাই।
ঠাসাঠাসি করে বাসে, নেইতো অভ্যাসে
তবু যাই যদি কিছু উপলব্ধি হয়
ভবিষ্যতে যানো হয় কম ভুল, অতীত সুধরাই।
আগে ভালো ছিলাম, এখন আর নেই
আটকে আছি এই কথাতেই
ভালো তো আমি আগেও ছিলাম না
তবু কেন স্বীকার করি না।
এভাবেই বেঁচে থাকতে হয়, দিনের পর দিন
জীবনে আসে রং, কখনো বা বেরঙিন।

0 মন্তব্যসমূহ