পোস্ট বার দেখা হয়েছে
কিশোর কুমার
সুরের প্রদীপ জ্বেলেছি মনের আগে'পরে,
"বাবু সমঝো ইশারে ...."
কুড়িয়ে ভাষাদের মুগ্ধ শ্রাবণ ভাসায় পাড় -
" জিন্দেগী কা সফর ...."
কিভাবে বলি, কতো স্বপ্ন ছুঁয়েছি কতোবার স্বরলিপি তোমায় দরদীয়া,
"কোই গম না রহা ...."
মুর্ছনা বুঝিনা ভালোবাসা প্রতিদিন জড়িয়ে আছি,
" এক লড়কি ভিগি ভাগিসি ..."
ভেতরে আসন পেতে, কণ্ঠস্বরে সাজিয়ে নিয়েছি ঘর -
" অমর শিল্পী তুমি কিশোর কুমার ..." ।
( Click above ☝)
গুরুদেব
স্বপ্ন যদিও সাহস হয়ে ফোটে -
হোক্না যতোই মরচে পড়া রং,
আমার গানের প্রতিটি প্রান্তেতে,
জড়িয়ে আছে তোমার স্মৃতি আপন।
ভাবনারাও জাগতে জানে রাত,
অনটনের দিন আসে দু্র্দিনেও,
আমার আকাশ যদিও ফোরায় আজ -
তোমার সুরে সজীব হবেই জেনো।
মুগ্ধতারা খরচ করে সময় -
সেই খরচে জমাট বাঁধে পাওয়া ;
তুমিই ছিলে বিষন্নতায় , প্রেমেও,
তুমিই আছো নেই যে কিছুই চাওয়ার।
( Click Above ☝)
শ্রদ্ধাঞ্জলি
উড়তে শেখা নেশার ঘোরে - এগিয়ে যাওয়া কুর্নিশে তাঁর -
কণ্ঠ যখন কথা বলে - ছড়িয়ে পরে কিশোর কুমার!
হাসিখেলায় গভীর স্বাদে - গানের প্লেটে সাজিয়ে দিবস -
মোহন গতির দৃষ্টি প্রবল - পথ মানে না কোন বয়স!
মাটি দ্যাখে, আকাশ যে চায়, মুগ্ধ যুগের পরশ মাখা ,
ছন্দ - রূপের নেই কোন নাম, প্রাপ্তি সবই যায় যে দ্যাখা!
আমার মনে , তোমার মনে , মন কখনও পায়নি বিষাদ,
সৃষ্টিরা সব দরজা খুলে আজও গড়ে মুগ্ধ প্রাসাদ!
কিশোর কুমার Rare Video





7 মন্তব্যসমূহ
উত্তরমুছুনঅভিনব প্রয়াস
এ চেষ্টা সফল হোক
খুব সুন্দর শ্রদ্ধাঞ্জলী
উত্তরমুছুনপ্রাণের মানুষ
উত্তরমুছুনভীষণ সুন্দর
উত্তরমুছুনভীষণ সুন্দর
উত্তরমুছুনভীষণ ভালো
উত্তরমুছুনখুব সুন্দর শ্রদ্ধাঞ্জলি
উত্তরমুছুন