পোস্ট বার দেখা হয়েছে
আমার মাতৃভাষা বাংলা
স্বপ্না চ্যাটার্জী
বাংলা ভাষা আমার জন্মনাড়ির পরিচয়ের বর্ণমালা, প্রথম ভালোবাসা ছন্দ সুরে মাঝির তানে বাংলা ভাষা আমার প্রাণ।
প্রানের ভাষা রক্তের নদী প্রাণের আহুতি নিয়ে
লক্ষ ভিড়ে মিশে গেছে ভাষার স্বাধীনতা দিয়ে।
রক্তের লাল রঙে লাল সেলাম তোমাদের
হে বাংলার বীর এই ভাষাতেই শহীদ কতো তরুণ প্রাণ, ১৯ মে ঐতিহাসিক স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে, এই ভাষার আন্দোলনে প্রথম গর্জে উঠেছিল সহস্র কন্ঠের আওয়াজ
বিক্ষোভ ঘরে ঘরে,
সেদিন ভাষার জন্য মৃত্যুবরণ করে তরুণ তরুণীর শহীদ হওয়া সত্যাগ্রহী বাংলার বুকে রক্ত ঝরিয়ে
অক্ষর রাঙিয়ে রাষ্ট্রভাষার স্বাধীনতা দিয়ে গেছে।
"বাংলা আমার মাতৃ ভাষা কতো স্বপ্নো ছিলো চোখে,
ধানের শীষের প্রথম শিশিরভেঁজা, আমার সোনার বাংলায় প্রাণের বাঁশি বাজে।
এই ভাষার জন্য প্রাণ হারিয়ে যতো শহীদ প্রাণ, আত্মত্যাগে অমর হয়ে রইবে প্রতি অক্ষরে
অক্ষরে তোমাদের বলিদান, আমার
ভাষার অহংকার গর্বের গাঁথা লিখি বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা এ আমার মায়ের ভাষা।
"ঘুম পারানি মাসিপিসি আমাদের বাড়ি এসো,
অ আ ক খ পড়ো আপন মনে তক্তা পেতে বোসে,
মেঠো পথ আমার জাতীয় সড়ক,মায়ের পায়ে এসে বাংলার মাটি বাংলার প্রাণ সুখের স্রোতে ভাসে...
সুকুমারের ছড়ার গান পদ্য গদ্য সবাই মিলে মিশে
আবোলতাবোল,ভয় পেয়োনা,কুমড়ো পটাশ হাসে।
বাংলার সুরে লালন ফকিরের গান বিশ্বজুড়ে,
একতারাতে সাধন ভজন বাংলা ভাষা
আমার হৃদয় জুড়ে টানে সুতার টান।।

2 মন্তব্যসমূহ
অপূর্ব লিখলে বাংলা ভাষা সূতোর টান মনের টান
উত্তরমুছুনযথার্থ শ্রদ্ধার্ঘ্য ❤
উত্তরমুছুন