পোস্ট বার দেখা হয়েছে

 

জীবন একটা উপলব্ধি - স্বপ্ন পূরণের অদম্য প্রচেষ্টা -
পারিপার্শ্বিকতার প্রভাবে বেড়ে উঠে ধীরে ধীরে এগিয়ে চলা -

চলার পথে নানান বাধাবিপত্তি জীবন যাপন সম্বন্ধে শিক্ষা দেয় -
ক্রমশ বড় হতে গিয়ে শিখতে হয় বিভিন্নভাবে বাধাবিঘ্ন অতিক্রম করে কীভাবে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হয় -

জীবজগতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখলে বেড়ে ওঠার বিচিত্র দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় -

অবশ্য বর্তমান অবস্থায় শুধু বেঁচে থাকলে হয়না - দশজনের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদম্য প্রয়াস যার যার নিজের জীবিকায় -

ইঁদুর রেসে পাল্লা দিতে গিয়ে অনেকে পথভ্রষ্ট হয় - বিপথগামী হয় - হয়তোবা কেউ কেউ নিজের জীবন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে !

পরিশেষে বলতেই হয় জীবন একটাই - প্রত্যেকটা প্রাণীর ঈশ্বর প্রদত্ত জীবন সৎপথে উপভোগ করা উচিত অপরকে কষ্ট না দিয়ে, সকলকে আপন করে নিয়ে - আর সেখানেই জীবনের সফলতা |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ