পোস্ট বার দেখা হয়েছে
লেপা উঠোনের কোণে তুলসীতলায়
মা আলোকবর্তিকা জ্বালছে
আরও আছে দুয়ারে দুয়ারে
ভাই মায়ের পিছে পিছে
দেখছে সলতে পাকানো
ফাঁকে ফাঁকে ফটকে চোখ রাখছে-
অপেক্ষায়।
কৃষ্ণপক্ষের রাত্রি ঘনীভূত হলে
বাবা ফিরে আসে
তারাবাতির বদলে
পুঁজি ঢেলে অমৃত গিলে।
একপাড়া আলোর মাঝে
ভাইয়ের একটুকরো অভিমান
যখন শোবার ঘরে দৌড়ে গিয়ে
শেকল তুলে দেয়
তখন বাবার মাথায় আগুন।
ঠাকুমা বলতেন সলতের বুক পুড়তে নেই।
তাই বুঝি আগুন দেখলেই মা বুক পেতে দেয়...!!
.jpeg)
0 মন্তব্যসমূহ