পোস্ট বার দেখা হয়েছে
ওরে তোরা দেখবি যদি আয়
আজ ফিস্টি হবে শ্যাওড়া তলায়,
তেঁনারা সব বিদঘুটে এই আঁধার দেখে
ঊর্ধ্ব বাহু লিকলিকে পায় ওদিক পানে ধায়।
শুনতে পেলাম আজ চলছে বুঝি বনভোজন
গুগলি এলো পঁচিশ টন
সেথায় এক বেম্মদত্যি করছে বসবাস
সেই পৈতেধারী আবার নাকি ছিল বামুন খাস।
তিঁনিঁ গুগলি দেখে রেগেই আগুন
তাঁর মনে তো নেইরে ফাগুন।
এদিক পানে, মামদো বেটা বেজায় খুশি
গুগলি দিয়ে খাবে খাশি।
শাকচুন্নির বেটার শখ
গুগলি-আমে বানাবে টক,
তাই মামদো, গেছো,মেছো বুড়ি
বনভোজনে এলো ত্বরা করি,
এঁদের দেখে বেম্মদত্যি ছুটে এসে
দিলেন এমন হাঁক
ভয়ে ত্রাসে শ্যাওড়া গাছের শাকচুন্নি
উদর পুরে গুগলি খেয়ে
অতিথিদের গায়ে মাথায় লাগিয়ে দিল পাঁক।।
.jpeg)
0 মন্তব্যসমূহ