পোস্ট বার দেখা হয়েছে
ভূত চতুর্দশীতে
ভূত চতুর্দশীতে
চৌদ্দ শাক খেলে
হয়তো---
অশরীরি ভূত পালিয়ে যাবে
অন্ধকারের বারান্দা থেকে ।
হয়তো---
নিশ্চিহ্ন হবে প্ৰতিটি জীবনের উপরে
আপতিত হওয়া
অশরীরি রাজনৈতিক ভূতেদের আত্মিক প্ৰেম ।
তবু যেন থেকে যাবে অন্দরমহলে
কিছুটা শরীরি ভূতেদের তাণ্ডব ।
প্ৰকৃত ওঝাদের আজও দুয়ার বন্ধ ।
====
কিছু অন্ধকার !
কিছু অন্ধকার !
আলোকে পরোয়া করে না,
হাজার আলোর মাঝেও
একাংশ থেকে যায় ।
দীপাবলি !!
অমার বুক ছুঁয়ে
চৌপাশে উজ্জ্বল পথ-ঘাট ।
তবু যেন দেখি সাগরের গভীরে
পাপের একাংশ অন্ধকার ।
অনুশোচনার সীমাহীন সিঁড়ি ভাঙায়
ব্যস্ত আমি ।

0 মন্তব্যসমূহ