পোস্ট বার দেখা হয়েছে
অঙ্কন অভিরুপ ব্যানার্জী
অভিন্ন রূপ,,
জয়তী
এভাবে আরো কিছুক্ষণ যদি জাগিয়ে রাখো,
তবে আমি রাত্রি খুঁড়ে খনন করি তোমার আমার চোখ।
দেখো কী নিস্পৃহ সেই ঢেউ, যেখানে জেগে আছে সাগরের আর্তনাদ,
জলবিম্বে নিঁখুত আত্মপ্রতিকৃতি এঁকে যাচ্ছে এই সময় -
অথচ কেউ জানেই না আমারই মতো -
আমাদের সেই অদৃশ্য রচনাকারকে কোনো জাদুকর আখ্যা দিইনি -
হয়তো প্রত্যাবর্তিত সবকিছু, আমরা জানতামই না -
হঠাৎ কোনো কিছু এসে যাওয়াও নয়..
নীল দু'হাতে ভরে ওঠা অমৃত কলসি পুঁতে রেখেছি ভালোবাসায়-
খরা ও বন্যার বলিরেখা পেরিয়ে মিলবো একই অক্ষরেখায় -
শুধু আরো কিছুক্ষণ জাগিয়ে রাখো..
প্রতিবিম্বের মুখোমুখি তুমি আমি ও সময়!


3 মন্তব্যসমূহ
শব্দের কারুকার্যে
উত্তরমুছুনঅসামান্য বলিষ্ঠ কলম
অপূর্ব শব্দবন্ধ সাথে মন কাড়া লেখনী !
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুনস্বাতী রায় চৌধুরী